প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 27, 2026 ইং
মহিপুরে ৬০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রিপন সাব্বির, কলাপাড়া পটুয়াখালী
পটুয়াখালীর মহিপুর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ মে) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে আলীপুর টোল প্লাজা এলাকায় এই সফল অভিযানটি পরিচালিত হয়।
এ সময় মোঃ জামাল খা (৪২), পিতা: মৃত চান মিয়া খা,আঃ আজিজ হাওলাদার (২৫), পিতা: মোঃ খলিলুর রহমান হাওলাদার,মোঃ সোহেল ফরাজী (২৭), পিতা: মৃত জলিল ফরাজীকে গ্রেফতার করে।
তাদের সবার বাড়ি মহিপুর থানার নিজশিববাড়ীয়া গ্রামে।
মহিপুর থানা পুলিশের একটি চৌকস দল নিয়মিত টহলের অংশ হিসেবে আলীপুর টোল প্লাজা এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ওই এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে। তাৎক্ষণিকভাবে পুলিশ টিম সেখানে উপস্থিত হয়ে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালায়। এসময় তাদের কাছে থাকা ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, "মাদক নির্মূলে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে আলীপুর এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"
স্থানীয় এলাকাবাসী পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশি নজরদারি আরও জোরদার করার দাবি জানিয়েছেন সচেতন মহল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কুয়াকাটা আপডেট